শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে বহুরূপী ছাত্রলীগের ক্যাডার গ্রেপ্তার
ছাতকে বহুরূপী ছাত্রলীগের ক্যাডার গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :::
![]()
সুনামগঞ্জের ছাতকে রাজনৈতিক মামলায় বহুরূপী ছাত্রলীগের ক্যাডার তারেক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে যুবলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপির চেয়ারম্যান বিল্লাল আহমদের প্রধান সহযোগি ও আমেরতল গ্রামের আজমান আলীর ছেলে ও ইউপি ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
জানা যায়, পুলিশ গোপন সংবাদ পেয়ে এস আই রেজাউলের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে তার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে প্রতারনা চাদাবাজিসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এব্যাপারে ছাতক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক এহসানুল মাহবুব জুবায়ের এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারেক আহমদ একজন বহুরূপী প্রতারক ছাত্রলীগ, চাদাবাজ হিসাবে পরিচিত। সে ৫ আগষ্টের পর এলাকা থেকে পালিয়ে গিয়ে গণঅধিকার পরিষদের নাম ব্যবহার করে ঢাকায় অবস্থান করে। শুধু তাই নয় ঢাকার বিভিন্ন মামলায় সাধারণ মানুষের নাম দিয়ে মামলা বানিজ্য করে এবং উপজেলার বড় বড় আওয়ামীলীগ নেতাকমীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে সে। এব্যাপারে(ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলা নং-১৫(২)২৫ জিআর-৪২/২৫ এর সন্দিগ্ধ আসামী তারেক আহমদ। গত শুক্রবার দুপুরে পুলিশের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে।প্রেরন করেন।
বিষয়: #ক্যাডার #গ্রেপ্তার #ছাতক #ছাত্রলীগ #বহুরূপী










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 