শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র বোমা মাদকসহ ৫ সন্ত্রাসী আটক
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র বোমা মাদকসহ ৫ সন্ত্রাসী আটক
মনির হোসেন:::
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস ইয়াবাসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
![]()
আটক সন্ত্রাসীরা হলেন-মোঃ জাহাঙ্গীর (৬৫) মোঃ মঞ্জু (৩৫),মোঃ জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) এবং মোঃ সেলিম (২৬) সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (৪ এপ্রিল) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। জনসাধারণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল শুক্রবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪ হাজার ৫১০ টাকা সহ আটক করা হয়। আটককৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কোস্টগার্ড #বোমা #ভোলা #মাদকসহ #সন্ত্রাসী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 