শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ
প্রথম পাতা » Draft » কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ
৩৭২ বার পঠিত
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ

বজ্রকণ্ঠ ডেস্ক::
কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ

গ্রাহক হয়রানির অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সিনেমা হল স্টার সিনেপ্লেক্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) ই-মেইলে শো মোশন লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে আগামী তিনদিনের মধ্যে শো মোশন লিমিটেডকে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করায় নগদে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভোক্তার মহাপরিচালককে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, শো মোশন লিমিটেডের কাছ থেকে অনলাইনে https://ticket.cineplexbd.com/ ওয়েবসাইট থেকে ঢাকার সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ৩১ মার্চ দুপুর ২টার শো দেখার জন্য ‘বরবাদ’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৫৫৮৫৭) এবং ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য ‘চক্কর ৩০২’ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৬০৫৪৪) গত ৩০ মার্চ বিকাশে অগ্রিম পেমেন্ট করে কেনেন অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

৩১ মার্চ দুপুর ২টায় ‘বরবাদ’ সিনেমা দেখতে অনলাইনে কেনা টিকিট শো মোশন লিমিটেডের সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে অনলাইনে টিকিট কেনার কনফারমেশন মেসেজ দেখিয়ে সরাসরি সংগ্রহ করে খন্দকার হাসান শাহরিয়ার সিনেমাটি দেখেন।

তিনি একই সময় ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখার জন্য অনলাইনে কেনা ‘চক্কর ৩০২’ সিনেমার টিকিটও সংগ্রহ করতে চাইলে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে জানানো হয়, টেকনিক্যাল সমস্যার কারণে ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমার শো বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের মূল্য বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, পরবর্তীসময়ে শো মোশন লিমিটেডের একজন কর্মকর্তা গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ০৯৬৭৮৭৭১৩২৫ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারকে মোবাইলে ফোনকল করে জানান, টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। ১ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে দেখতে কোনো অসুবিধা হবে না। ওই কর্মকর্তা নির্ধারিত সময়ে সিনেমার টিকিট সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সংগ্রহ করতে বলেন। একই সঙ্গে এ-ও নিশ্চিত করেন যে, অনলাইনে কেনা টিকিটের টাকা রিফান্ডের কোনো নিয়ম শো মোশন লিমিটেডে নেই।

এরপর ১ এপ্রিল দুপুর ২টা ২৩ মিনিটে ০৯৬১৭৬৬০৬৬০ নম্বর থেকে খন্দকার হাসান শাহরিয়ারের মোবাইলে ফোনকল করে শো মোশন লিমিটেডের আরেক কর্মকর্তা জানান, আজকের ‘চক্কর ৩০২’ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল করা হয়েছে। অনলাইনে কেনা টিকিটের টাকা বিকাশে ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। এসময় তিনি ৩১ মার্চ সন্ধ্যায় তাকে করা ওই ফোনকলটির বিষয়ে জানালে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।

এমনকি খন্দকার হাসান শাহরিয়ার ‘চক্কর ৩০২’ সিনেমাটি শো মোশন লিমিটেডের অন্য কোনো শাখায় দেখতে চান কি না অথবা অন্য কোনো সিনেমা দেখতে চান কি না তা জেনে ঈদের ছুটির সময়ে আনন্দ উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নোটিশে খন্দকার হাসান শাহরিয়ার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিংয়ের ব্যর্থতার কারণেই শো মোশন লিমিটেডে সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণকে হয়রানি হতে হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে