শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » র‌্যাংগস ইমার্টের আয়োজনে ওএলইডি ফেয়ার
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » র‌্যাংগস ইমার্টের আয়োজনে ওএলইডি ফেয়ার
২১৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

র‌্যাংগস ইমার্টের আয়োজনে ওএলইডি ফেয়ার

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ :::
র‌্যাংগস ইমার্টের আয়োজনে ওএলইডি ফেয়ার
[ঢাকা, ২৫ মার্চ, ২০২৫] পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে আজ রাজধানীর গুলশান ২ -এ অবস্থিত র‌্যাংগস ইমার্টে বিশেষ ওএলইডি ফেয়ার আয়োজনে যুক্ত হয়েছে স্যামসাং। গত ২০ মার্চ শুরু হওয়া ফেয়ারটি চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। আজ র‍্যাংগস ইমার্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং; ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং প্রোডাক্ট প্ল্যানিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে র‌্যাংগস ইমার্টের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম; হেড অব প্রোডাক্ট রায়হান আহমেদ এবং হেড অব সেলস গোলাম আজম খান।
ঈদের আনন্দে অনেকেই তাদের হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম আপগ্রেড করতে চান। ওএলইডি টিভি ফেয়ারে সে সুযোগই পাচ্ছেন ক্রেতারা। এ ফেয়ার থেকে তারা আকর্ষণীয় প্রমোশনাল অফারে স্যামসাংয়ের গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, শতভাগ কালার ভলিউম ও ক্রিস্টাল-ক্লিয়ার ভিজ্যুয়ালের অত্যাধুনিক ওএলইডি টিভি কিনতে পারবেন। ক্রেতাদের জন্য সেরা বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাং, এ ফেয়ার আয়োজন ব্র্যান্ডটির সে অঙ্গীকারেরই প্রতিফলন।
ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, র‌্যাংগস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট ওএলইডি টিভি কিনলে সাথে বিনামূল্যে একটি সাউন্ডবার পাবেন ক্রেতারা, যা তাদের ওএলইডি টিভির অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এছাড়াও, ক্রেতাদের জন্য থাকছে র‍্যাফেল ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। র‍্যাফেল ড্র -এর মাধ্যমে ফেয়ার শেষে তিনজন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে। গ্র্যান্ড প্রাইজ হিসেবে বিজয়ীরা পাবেন স্যামসাং ৬৫-ইঞ্চি ওএলইডি টিভিসহ দুর্দান্ত সব উপহার!
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং সবসময় দেশজুড়ে এর ক্রেতাদের জন্য সেরা প্রযুক্তি নিয়ে নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। সমৃদ্ধ সিনেম্যাটিক অভিজ্ঞতা নিশ্চিতে আমাদের ওএলইডি টিভিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এর গ্লেয়ার-ফ্রি প্রযুক্তি নিরবচ্ছিন্ন বিনোদন গ্রহণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। ঈদের আনন্দে আমরা ওএলইডি প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে চাই, যেন আমাদের ক্রেতারা তাদের পরিবারের সঙ্গে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।”
র‌্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “র‌্যাংগস ইমার্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও মানুষের লাইফস্টাইলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে। এ ফেয়ারের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই। একইসাথে, তারা যেন সেরা অফার ও রিওয়ার্ড উপভোগ করতে পারবেন। আমাদের লক্ষ্য, ইলেক্ট্রনিকস পণ্য কেনার ক্ষেত্রে র‌্যাংগস ইমার্টকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।”



বিষয়: #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ

আর্কাইভ

---
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক