মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » পুলিশ তদন্তকেন্দ্রের জানালা ভেঙে পালানো আসামি গ্রেফতার
পুলিশ তদন্তকেন্দ্রের জানালা ভেঙে পালানো আসামি গ্রেফতার
বজ্রকণ্ঠ সংবাদ :::
![]()
দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রিল কেটে পলাতক আসামি মাদক ব্যবসায়ী মো. রয়েলকে (৩০) পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত ২৩ মার্চ রবিবার রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ থানার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে তাকে আটক করা হয়। অভিযানের সময় আসামি রয়েলের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর আটক আসামিকে নবাবগঞ্জের আফতাবগন্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। সেহরীর সময় সুযোগ বুঝে আটক পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রিল কেটে পালিয়ে যায়। পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে গ্রেফতারের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র এবং নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অবশেষে গতকাল (২৪ মার্চ) রাতে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন রাতে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিষয়: #আসামি #গ্রেফতার #জানালা #তদন্তকেন্দ্র #পালানো #পুলিশ #ভেঙে










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
