বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কান্দিগাঁও গ্রামের শাহজাহান মিয়ার পুত্র শামীম (২৫) ও তার অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে হুমকী দায়েরের প্রেক্ষিতে বিএনপি নেতা গোলাম মোস্তফা বুলবুল জিডি দায়ের করেছেন। গত ১লা মার্চ সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত ৩০ নং জিডিতে তিনি উল্লেখ করেন,গত ২৭ ফেব্রুয়ারি রাত ১০.৩১টায় শামীম তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল করে তাকে প্রাণনাশের হুমকী দেয়। উক্ত হুমকির প্রেক্ষিতে গোলাম মোস্তফা বুলবুল এর দায়েরকৃত জিডির অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর মডেল থানার এএসআই জুলহাস মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ রতন সেখ বিএনপি নেতা গোলাম মোস্তফা বুলবুলের দায়েরকৃত জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এএসআই জুলহাস মিয়া ডায়েরী সংক্রান্তে আইনগত ব্যবস্থা নেবেন।
বিষয়: #করলেন #জিডি #নেতা #বিএনপি #বিরুদ্ধে #বুলবুল #সুনামগঞ্জ #হুমকীদাতা










সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি!
জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী
একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার 