মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র্যাব
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র্যাব
অনলাইন নিউজ ডেস্ক::
![]()
সিলেটে এক ভিসা প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। যুক্তরাজ্যের জাল ভিসা দিয়ে মনিরসহ তার আরেক সহযোগী প্রতারক এক ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। ওই অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মনির আহমেদকে সোমবার বিকেল সাড়ে ৪টায় শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার থেকে গ্রেফতার করে র্যাব।
মনির আহমদ (৩৫) শাহপরাণ থানার ইসলামপুর পলাশ কুটিরের মৃত আবদুর রউফের ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে র্যাব জানায়, মনির আহমদ ও তার সহযোগী মনসুর আলী তালুকদার এমটিআর ট্রাভেল এন্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। গোলাপগঞ্জের যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করেন।
আরিফ আহমদ লন্ডন যাওয়ার আগ্রহ প্রকাশ করলে মনির ও মনসুর ২৫ লাখ টাকার চুক্তি করে। ২-৩ মাসের মধ্যে তাকে লন্ডনে পাঠানোর আশ্বাস দেয় তারা।
চুক্তি অনুযায়ী আরিফ প্রথমে তাদেরকে ৩ লাখ টাকা দেন এবং বাকি ২২ লাখ টাকা ভিসার পর দেওয়ার কথা ছিল। মনির ও মনসুর পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়ার পর পুরো টাকা প্রদান করেন আরিফ।
গত ২১ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশনে আরিফের ভিসাটি জাল হিসেবে ধরা পড়ে। এ ঘটনায় আরিফ ঢাকা বিমানবন্দর থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন।
ওই মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের প্রেক্ষিতে সোমবার মামলার আসামী মনির আহমদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সৌজন্যে সূত্র:: সিলেটভিউ
বিষয়: #জাল #ধরলো #প্রতারণা #ভিসা #মনির #র্যাব #লন্ডন #সিলেট










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 