মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
বজ্রকণ্ঠ::
চলমান যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩।
মঙ্গলবার (৩ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের জেরাশ এলাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
এদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে ইসফাহান ও শিরাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরেকটি রিপোর্টে আইএসএনএ জানিয়েছে, বুশেহর প্রদেশের জাম ও ডির শহরে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) বিমানবাহিনী ও নৌবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।
বিষয়: #ইরান #কাঁপল #ভূমিকম্প #মধ্যে #যুদ্ধে










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার 