সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদের বাজারে আসা কিশোরীকে ধর্ষণ!
ঈদের বাজারে আসা কিশোরীকে ধর্ষণ!
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক :::
![]()
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ঈদের কেনাকাটা করতে এসে একটি দোকানে মোবাইলে চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। এ ঘটনায় অভিযুক্ত এক বিএনপি নেতার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় শশীভূষণ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে দোকান মালিক সুমন, তার সহযোগী রফিকুল ইসলাম ও মো. স্বাধীনসহ তিন জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করে।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে রফিকুলকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোতালেব মিয়ার ছেলে ও শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়ার ভাই। অপর দুই আসামি সুমন একই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ও স্বাধীন ওই ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসে কিশোরী। কেনাকাটার একপর্যায়ে তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে সুমনের দোকানে চার্জ দিতে যান। সুমন কিশোরীকে তার দোকানের পেছনে শয়নকক্ষে ফোন চার্জ দিতে বলে। কিশোরী ওখানে বসেই ফোন চার্জ দিচ্ছিলেন। কিছুক্ষণ পর রফিকুল ও স্বাধীন দোকানের পেছনে যায়।
রফিকুল তার সহযোগী স্বাধীনকে সেখানে পাহারায় রেখে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সুযোগে সুমন ও স্বাধীন পলিয়ে যায়। তবে অভিযুক্ত রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ‘ভুক্তভোগী কিশোরী মামলা করেছে। ঘটনায় জড়িত রফিকুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
সূত্র:যুগান্তর
বিষয়: #আসা #ঈদে #কিশোরীক #ধর্ষণ #বাজার










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 