সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ও লোটো’র আকর্ষণীয় অফার
মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ও লোটো’র আকর্ষণীয় অফার
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ :::
![]()
[ঢাকা, ২৪ মার্চ, ২০২৫] এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড’র (লোটো) সাথে যৌথ উদ্যোগে একটি উদ্ভাবনী কাস্টমার রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এই প্রথমবারের মতো ডিজিটাল সুবিধার পাশাপাশি কেনাকাটায় এমন অফার চালু করেছে অপারেটরটি। এর আওতায় মাই জিপি অ্যাপের মাধ্যমে ডাটা ও কম্বো প্যাক কিনে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
মাইজিপি অ্যাপের মাধ্যমে ২শ’ টাকা বা এর বেশি মূল্যের ডাটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫শ’ টাকার একটি লোটো ভাউচার পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে ২ হাজার ৫শ’ বা এর বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫শ’ টাকা ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপ’র নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি। মাইজিপি ব্যবহারকারীদের বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি কোনাকাটায় অনন্য অফার প্রদান করছে এই পার্টনারশিপ; যা ডিজিটাল সেবা ও লাইফস্টাইল অফারের এক অপূর্ব সমন্বয়।
গ্রামীণফোনের গ্রাহককেন্দ্রিকতা এবং প্রয়োজনীয় রিওয়ার্ডের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লোটোতে কেনাটাকার সমন্বয়- গ্রামীণফোন তার গ্রাহকদের কতটা মূল্যায়ন করে এরও প্রতিফলন। গ্রাহকরা এই আকর্ষণীয় অফারের সুযোগ গ্রহণ করতে পারেন এবং উপভোগ করতে পারেন গ্রামীণফোনের অনন্য সুবিধা।
এই পদক্ষেপ টেলিযোগাযোগ খাত, খুচরা কেনাকাটা ও ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের শক্তিকে তুলে ধরার পাশাপাশি বাড়িয়ে তুলেছে গ্রাহক সন্তুষ্টি।
অফারটি সম্পর্কে আরো জানতে মাইজিপি অ্যাপ অথবা নিকটস্থ লোটো ফ্ল্যাগশিপ আউটলেট ভিজিট করতে পারেন গ্রাহকরা।
বিষয়: #অফার #অ্যাপ #আকর্ষণীয় #গ্রামীণফোন #জিপি #মাই #মাধ্যম #লোটো










ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ 