সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » সিনেমা ছাড়ব, কিন্তু এখন না : বর্ষা
সিনেমা ছাড়ব, কিন্তু এখন না : বর্ষা
বিনোদন ডেস্ক
![]()
অভিনয় থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যাবে না তাকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। এবার নায়িকা জানালেন, অভিনয় তিনি ছাড়বেন তবে এখনই নয়।
অভিনয় ছাড়তে আরো দেরি হবে জানিয়ে এক সংবাদমাধ্যমকে বর্ষা জানান, তার হাতে ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, ‘কিল হিম-২’ নামে তিনটি ছবি আছে। ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করবেন না। বর্ষা বলেন, ‘সিনেমা তিনটি শেষ করতে সময় লাগবে। সিনেমা ছাড়ব, কিন্তু এখন না।
দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’ ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেছেন ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘দিন: দ্য ডে’, ‘কিল হিম’সহ কয়েকটি সিনেমায়।
বিষয়: #এখন #কিন্তু #ছাড়ব #না #বর্ষা #সিনেমা










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 