শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ
প্রথম পাতা » বিনোদন » এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ
২৯০ বার পঠিত
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

বিনোদন ডেস্ক

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ -ছবি: সংগৃহীত
দেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত জুলাইয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।

আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন আইমা বেগ। কনসার্টটির আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি।

তামিম ইকবালের জন্য শোবিজ তারকাদের প্রার্থনা
এবারের আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের মূল্যসহ বিস্তারিত জানানো হবে।’ ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথমবার প্লেব্যাক করেন আইমা। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। এ ছাড়া কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনে গেয়েছেন আইমা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। আইমার আগের দিন ঢাকা মাতাবেন পাকিস্তানের আরেক সংগীতশিল্পী মুস্তফা জাহিদ। ১১ এপ্রিল ঢাকায় ‘মেলোডি আনলিশড উইদ মুস্তফা জাহিদ’ কনসার্টে গান শোনাবেন মুস্তফা।

এক ভিডিওবার্তায় মুস্তফা জাহিদ বলেন, ‘আমরা ঢাকায় আসছি ভেবে রোমাঞ্চিত! সংগীত সব সময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরি মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ কনসার্টটি আয়োজন করছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এ ছাড়া আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ।



বিষয়: #  #  #  #  #  #  #


বিনোদন এর আরও খবর

বছরের শুরুতেই বিতর্কের ঝড়, কেন এত ক্ষোভ এই সিনেমা নিয়ে বছরের শুরুতেই বিতর্কের ঝড়, কেন এত ক্ষোভ এই সিনেমা নিয়ে
‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’ ‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’
বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী! বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার! জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার!
৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র ৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র
থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সুনামগঞ্জ ৫ আসন ছাতকে ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক
হবিগঞ্জ-১ আসনে ইতিহাসের নতুন মুখ কে হচ্ছেন?
সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা:
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার