রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈষম্যবিরোধী ছাত্রনেতা আক্তার হোসেনের জামিন মঞ্জুর
বৈষম্যবিরোধী ছাত্রনেতা আক্তার হোসেনের জামিন মঞ্জুর
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:::
![]()
জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে একটি মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে আদালত জামিন দিয়েছেন। দুপুরে শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকেলে শুনানিকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট নগরের একটি কনভেনশন হলে একটি ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এতে লিডিং ইউনিভার্সিটির ছাত্র মাহবুবুর রহমান শান্ত আহত হন। পরে ভুক্তভোগী সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে এসএমপির শাহপরান (র.) থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সকালে আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান তিনি।
বিষয়: #আক্তার #ছাত্রনেতা #জামিন #বৈষম্যবিরোধী #মঞ্জুর #হোসেন










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 