শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জ পৌরসভার ১-২ নং ওয়ার্ডে এডভোকেট নুরুলের সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জ পৌরসভার ১-২ নং ওয়ার্ডে এডভোকেট নুরুলের সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
৪০৯ বার পঠিত
রবিবার ● ২৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ পৌরসভার ১-২ নং ওয়ার্ডে এডভোকেট নুরুলের সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ পৌরসভার ১-২ নং ওয়ার্ডে এডভোকেট নুরুলের  সমর্থনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জ পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় কাজিরপয়েন্টস্থিত লতিফা কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ নাঈম।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলীর সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশীদ ইয়াছিন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট আবুল মজাদ চৌধুরী,জেলা রেডক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক এডভোকেট তৈয়বুর রহমান চৌধুরী বাবুল,সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল হাসান জুনেদ,সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোর্শেদ আলম,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফুল মিয়া,মোহাম্মদ আলী,জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ইমদাদ হোসেন রনজু,এডভোকেট রফিকুল ইসলাম,জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমেদ,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু, ১নং যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,যুগ্ম আহব্বায়ক রাকিবুল ইসলাম দিলু, সুনামগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক রুমেন আহমদ,জেলা যুবদলের যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, নুরুল আলম,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মমিনুল হক কালারচান,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হুসেন,সাবেক সহ সভাপতি সুহেল মিয়া ও জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দলীয় নেতাকর্মিদের বিশ্বস্থ ভ্যানগার্ড যোগ্য নেতা এডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন দানের জন্য দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান। নেতৃবৃন্দরা বিশ্বাস করেন এড. নুরুলের মতো একজন জনদরদী নেতাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে নুরুল ইসলাম নুরুল বিপুল ভোটে নির্বাচিত হবেন। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল হক।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #


সুনামগঞ্জ এর আরও খবর

ছাতক থানা পুলিশের অভিযানে  নিয়মিত মামলার আসামি গ্রেফতার। ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার
ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত  বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ ! সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ !

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
খালেদা জিয়ার জন্য জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা
শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা
বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন ট্রাইব্যুনাল
সচিবালয়ের নতুন ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি