বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নদীপথে ভাসমান গুদামের বিরুদ্ধে অভিযানে নেমেছে কোস্টগার্ড
নদীপথে ভাসমান গুদামের বিরুদ্ধে অভিযানে নেমেছে কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা
![]()
বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলদস্যুতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপথের সুরক্ষা নিশ্চিতকরণে ২৪ ঘন্টা টহল, যৌথ ও বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী সম্প্রতি পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড বহিঃ নোঙর এবং অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে।
এরই ধারাবাহিকতায় ২০ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড, নৌ বাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নো পুলিশের সমন্বয় হিরণ পয়েন্ট, হারবারিয়া, মোংলা, আংটিহারা, রূপসা ও নওয়াপাড়া নোঙর এলাকা সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী জাহাজ ও লাইটার সমূহ যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সেই লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি এ সকল জাহাজ,ট্যাংকার সমূহের বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম এবং লাইফ সেভিংস ইকুইপমেন্ট সমূহের সঠিকতা যাচাই করা হয়।
এছাড়াও, বাণিজ্যিক জাহাজ সমূহ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটকবাহী জাহাজ সমূহের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযানে #কোস্টগার্ড #গুদামের #নদীপথে #নেমেছে #বিরুদ্ধে #ভাসমান










কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা 