রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » জম্মু-কাশ্মীরে তীর্থ যাত্রীদের বাসে জঙ্গি হামলা, নিহত ১০
জম্মু-কাশ্মীরে তীর্থ যাত্রীদের বাসে জঙ্গি হামলা, নিহত ১০
ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যখন টানা তৃতীয়বার শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময় জম্মু-কাশ্মীরে হিন্দু তীর্থ যাত্রীদের বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন।
৯ জুন, রবিবার জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে এ হামলা হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে রিয়াসি জেলার শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় হামলা হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। পুলিশ বলেছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বিষয়: #কাশ্মীর #জম্মু










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 