সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » আমি প্রতিযোগিতা করি না, শাসন করি: শাকিব খান
আমি প্রতিযোগিতা করি না, শাসন করি: শাকিব খান
বিনোদন ডেস্ক:
![]()
ঢাকাই চলচ্চিত্রে দুই দশক ধরে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান। তার নাম থাকলেও প্রেক্ষাগৃহে দর্শক যায়। সিনেমা হল ব্যবসা ভালো ব্যবস্য করে। এবারে ঈদেও আসছে তার নতুন সিনেমা ‘বরবাদ’। এমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে। বেশ আলোচনায় রয়েছে সেটি।
এরমধ্যে আজ (১৭ মার্চ) সোমবার ইন্সটাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেছে শাকিব খান । তার সঙ্গে তিনি লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’
তার সেই পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। অনেকে শাকিবের লুকের প্রশংসা করছেন। কেউ কেউ আবার ক্যাপশনটিকে নায়োকোচিত বলে মন্তব্য করছেন। একজন মন্তব্য করেছেন, ‘ঢালিউডের শাসক তো শাকিবই..’।
এদিকে, ‘বরবাদ’ এর টিজার ও গান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে শাকিব বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
ঢালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘রাজকুমার’-এর মতো একাধিক হিট সিনেমা উপহার দেয়ার পর আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। এ সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
বিষয়: #আমি #করি #না #প্রতিযোগিতা #শাকিব খান #শাসন










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 