শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ৭ বছর পর নাবিলা
প্রথম পাতা » বিনোদন » ৭ বছর পর নাবিলা
১১২২ বার পঠিত
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ বছর পর নাবিলা

বিনোদন রিপোর্ট ::
৭ বছর পর নাবিলা
মাসুমা রহমান নাবিলা, অভিনেত্রী পরিচয়ের চেয়েও তার নামের পাশে বেশি মানানসই ‘উপস্থাপিকা’ তকমাটি। কারণ, বর্তমানে দেশের জনপ্রিয় উপস্থাপিকার নাম বললে, নাবিলার নামটি প্রথমদিকেই থাকবে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও নাবিলাকে দেখা যাবে উপস্থাপিকা হিসেবেই।

প্রায় ৭ বছর পর আবারও বিটিভি’র বিশেষ আয়োজন ‘আনন্দমেলা’র উপস্থাপনায় ফিরছেন নাবিলা। সঙ্গে থাকবেন মামুনুন ইমন।
‘আনন্দমেলা’ বিটিভি’র ঈদুল ফিতরের একটি বিশেষ আয়োজন। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের স্টুডিও পর্বের দৃশ্যধারণ করা হবে।

এর আগে ২০১৮ সালে ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেন নাবিলা। সেবার তার সঙ্গে ছিলেন সজল নূর।

এ বিষয়ে নাবিলা গণমাধ্যমকে বলেন, “বিটিভি’র কয়েকটি সিগনেচার অনুষ্ঠানের মধ্যে অন্যতম ‘আনন্দমেলা’। দীর্ঘসময় ধরে তারা অনুষ্ঠানটি করছে। এই অনুষ্ঠানের প্রতি দেশের মানুষের এখনও অনেক আগ্রহ। বিশেষকরে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও অনুষ্ঠানটি দেখার জন্য আগ্রহ দেখায়। তাই অনেক ভালো লাগছে।”
বলা দরকার, অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন নাবিলা। তবে এরপর তাকে সিনেমার চেয়ে নাটক বিশেষকরে উপস্থাপনায় নিয়মিত দেখা যায়। গতবছর শাকিব খানের বিপরীতে ‘তুফান’ মুক্তি পাওয়ার পর তার অভিনয় নতুন করে আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, সামনে মুক্তি পাবে নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’।



বিষয়: #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত