রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » পরিবর্তন আসছে ইউটিউবে
পরিবর্তন আসছে ইউটিউবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক ::

আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে নকশায় পরিবর্তন আনার পাশাপাশি সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের দিকে ঝুঁকছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কনটেন্ট যুক্ত করতে পারে ইউটিউব।
ইউটিউবে একের পর এক বিজ্ঞাপন দেখা অনেকের জন্যই যথেষ্ট বিরক্তিকর। বিজ্ঞাপননির্ভর মডেলের বাইরে গিয়ে তাই বিকল্প আয়ের পথ তৈরির লক্ষ্যে ইউটিউব আবারও প্রাইমটাইম চ্যানেলস সম্প্রসারণের পরিকল্পনা করেছে। তবে বড় চ্যালেঞ্জ হলো সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট আরও দৃশ্যমান করা এবং বিরক্তি তৈরি না করে স্বাভাবিক ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করা। নতুন নকশায় ইউটিউব অ্যাপের বিন্যাস নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো হতে পারে। ফলে বিভিন্ন অনুষ্ঠান সারিবদ্ধভাবে পর্দায় দেখা হবে। সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের জন্য প্রাইমটাইম চ্যানেলস বিভাগকে আরও সুস্পষ্টভাবে সাজানো হতে পারে।
ইউটিউবের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক কার্ট উইলমস জানিয়েছেন, ব্যবসার মডেল বা কনটেন্টের ধরন যেমনই হোক, ইউটিউবে সবকিছু একসঙ্গে থাকবে। নতুন বিন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইউটিউব কনটেন্ট নির্মাতারা (ক্রিয়েটর) তদের ভিডিও নির্দিষ্ট শো পেজে পর্ব ও সিজন অনুযায়ী সাজানোর সুযোগ পাবেন।
বিষয়: #আসছে #ইউটিউব #পরিবর্তন










প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 