রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » তটিনী যেভাবে প্রবাসী জোভানের স্ত্রী!
তটিনী যেভাবে প্রবাসী জোভানের স্ত্রী!
বিনোদন রিপোর্ট ::

এটা তো বলাই বাহুল্য, জোভান-তটিনী অনস্ক্রিন ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে যেন এই জুটি আরও এক ধাপ এগিয়ে নিলেন নিজেদের। যার শেষ নজির হচ্ছে ‘প্রিয় প্রিয়সীনি’ নাটক।
সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ। যাতে জোভানের প্রিয় প্রিয়সীনি চরিত্রে হাজির হচ্ছেন তটিনী।
‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে জোভান অভিনয় করেছেন প্রবাসী ইকবালের চরিত্রে। যিনি ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করার জন্য। কিন্তু শিল্পী নামের যে পাত্রীকে ইকবালের পছন্দ হয়েছে, তার পরিবার আবার মানতে নারাজ বিয়ের ৩ মাস পর ইকবালের বিদেশ চলে যাওয়ার বিষয়টি।
এটা গল্পের শুরু মাত্র। ভেতরে ও শেষে রয়েছে অনেক নাটকীয়তা। নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সেই জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্পও রয়েছে।নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রিয় প্রিয়সীনি’সহ মোট ২০টি নাটক এবারের ঈদে মুক্তি পাচ্ছে সিএমভি’র ব্যানারে। যা চাঁদ রাত থেকে নিয়মিত উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
বিষয়: #জোভান #তটিনী #প্রবাসী #যেভাবে #স্ত্রী










প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ 