রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বর্ণাঢ্য র্যালি মাধবপুর উপজেলার পরিষদ গেইট ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। সকাল ১১ টায় ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ-সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফয়সল চৌধুরী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রোকসানা পারভীন, লাকী রাণী শীল প্রমূখ।#
বিষয়: #আন্তর্জাতিক #উদযাপিত #দিবস #নারী #মাধবপুর










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
