শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » কঙ্গনাকে চড় মারা সেই নারী কনস্টেবল গ্রেফতার
কঙ্গনাকে চড় মারা সেই নারী কনস্টেবল গ্রেফতার
লোকসভায় বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চড় মারার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাকে বরখাস্ত করেছে সিআইএসএফ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার তাকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক আন্দোলনে অংশ নেয়াদের অপমান করে দেয়া বক্তব্যের জেরে কুলবিন্দর কৌর নামে ওই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।
কুলবিন্দর বলেন, কৃষক আন্দোলন চলাকালীন সময় তিনি (কঙ্গনা) একটি বিবৃতি দিয়েছিলেন- তিনি বলেন, ১০০ রুপির লোভে কৃষকরা বসে আছে। তিনি নিজে কি সেখানে যেয়ে বসবেন? তিনি যখন এই বিবৃতি দেন, তখন আমার মা সেখানে বসে বিক্ষোভ করছিলেন।
কৃষক পরিবারের সন্তান কুলবিন্দরকে সাময়িকভাবে বরখাস্ত করে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কুলবিন্দর দাবি করেন, তিনি ‘কৃষকদের অসম্মান’ করার দায়ে কঙ্গনা রনৌতের প্রতি এই প্রতিক্রিয়া দেখিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে মান্ডি আসনে বিজেপির সংসদ সদস্য নির্বাচিত কঙ্গনাকে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কষে চড় মারেন বলে অভিযোগ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। কঙ্গনা দিল্লির উদ্দেশে ফ্লাইটে উঠতে এয়ারপোর্টে এসেছিলেন।
দিল্লি পৌঁছে কঙ্গনা অভিযোগ করেন, পাঞ্জাবে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে।
বিষয়: #কঙ্গনা




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
