শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স‘র সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন
প্রথম পাতা » বিশেষ » গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স‘র সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন
৩১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স‘র সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন

গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স‘র সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন

দেশজুড়ে টিভি দর্শকদের বিনোদন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মাইলফলক এই পদক্ষেপটি উদযাপন করতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায়, উপহার হিসেবে গ্রামীণফোনের এক্সক্লুসিভ জিপি প্লে প্যাক পাবেন হাইসেন্স টিভির ক্রেতারা। এর ফলে দর্শকরা বেশ কয়েকটি জনপ্রিয় স্ট্রিমিং সেবা উপভোগ করতে পারবেন যা তাদের বিনোদন অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। জিপি প্লে প্যাকের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাবেন গ্রাহকরা।

বিভিন্ন ধরনের টিভির জন্য বিবিধ কনটেন্ট নিয়ে এসেছে জিপি প্লে প্যাক। এই প্যাকের মাধ্যমে হাইসেন্সের এফএইচডি, ইউএইচডি ও কিউএলইডি টিভিতে অ্যাক্টিভেশনের পর থেকে বিনামূল্যে ১২ মাস পর্যন্ত হইচই, চরকি, টি-স্পোর্টস ও সনি লাইভ উপভোগ করতে পারবেন গ্রাহকরা; যা দেবে নিজস্ব পছন্দ অনুযায়ী মানসম্মত কনটেন্ট উপভোগের সুযোগ।

গ্রামীণফোন ও ফেয়ার ইলেকট্রনিক্স উভয় কোম্পানির লক্ষ্য হচ্ছে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল সেবা প্রদান করা; সহযোগিতামূলক এই পদক্ষেপ এরই প্রতিফলন। এর ফলে মানসম্মত টেলিভিশনের সাথে প্রিমিয়াম স্ট্রিমিং সেবা যুক্ত হওয়ায় দর্শকদের হাতের মুঠোয় এলো সেরা মানের সব বিনোদন কন্টেন্ট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ডঃ আসিফ নাইমুর রশীদ। তিনি বিনোদন খাতে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন এবং এই পার্টনারশিপ কীভাবে গ্রাহক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে সেই বিষয়টি ব্যাখ্যা করেন।

ফেয়ার ইলেকট্রনিক্সের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ” প্রিমিয়াম কনটেন্টের সমন্বয়ে গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পার্টনারশিপ এরই প্রতিফলন, এটি হাইসেন্স টিভিতে সেরা বিনোদন নিশ্চিত করবে।”

অনুষ্ঠানের শেষভাগে উভয় কোম্পানি বাংলাদেশের ডিজিটাল বিনোদন খাতের অগ্রগতিতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এখন থেকে নির্দিষ্ট মডেলের হাইসেন্স টিভি কিনলেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন জিপি প্লে প্যাক যা বাজারের সেরা অফারগুলোর একটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার (সিবিও) ডঃ আসিফ নাইমুর রশীদ, ডিরেক্টর এম. শাওন আজাদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস অরভিদ চৌধুরী, মোঃ মাহবুবুল আলম ভূইয়া, হেড অফ ইন্টারনেট এন্ড ব্রডব্যান্ড, জাহিদুজ্জামান, হেড অফ ডিজিটাল প্লাটফর্ম, জেনারেল ম্যানেজার এ. কে. এম. হাবিবুল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মাহমুদা সুলতানাসহ মার্কেটিং ও প্রডাক্ট ডিপার্টমেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মো. মুশফিকুর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার মো. শাহিদুজ্জামান। তাদের সম্মিলিত উপস্থিতিতে এই পার্টনারশিপের গুরুত্ব প্রতীয়মান হয়েছে, তারা সবাই ডিজিটাল বিনোদনের প্রসারে সংকল্পবদ্ধ।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক