বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে আ.লীগ নেতা পিপলু আটক
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে আ.লীগ নেতা পিপলু আটক
![]()
মনির হোসেন
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে কোস্টগার্ড।
আটক ব্যক্তির নাম পিপলু চন্দ্র দাস (২৬)। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
৫ মার্চ বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ ২০২৫ বুধবার রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং পুলিশের সমন্বয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দি ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে আওয়ামীলীগ নেতা পিপলু চন্দ্র দাসকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযানে #আ.লীগ #আটক #কোস্টগার্ডের #নেতা #পিপলু #হাতিয়ায়










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 