বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
![]()
মনির হোসেন,মোংলা
সুন্দরবনের দুবলার চরের সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। উদ্ধার হওয়া জেলেরা বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি বলেন, গত ৫ মার্চ বুধবার দুপুর ২ টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে জানা যায় যে, ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষনাৎ উদ্ধার অভিযানের নিমিত্তে উক্ত স্থানে গমন করে।
অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জন ক্রুকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায় বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন পূর্বে সমুদ্রে যাত্রা করে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
বিষয়: #ইঞ্জিন #উদ্ধার #করলো #কোস্টগার্ড #ট্রলার #বঙ্গোপসাগর #বিকল #১৩ জেলেকে










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 