সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিবসা নদীতে নৌকা ডুবি ১২ জেলে জীবিত উদ্ধার
শিবসা নদীতে নৌকা ডুবি ১২ জেলে জীবিত উদ্ধার
মনির হোসেন

খুলনার শিবসা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। উদ্ধার হওয়া জেলেরা সবাই নিরাপদে এবং সুস্থ আছেন।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, গত ২ মার্চ রবিবার রাত ১১ টায় খুলনার নলিয়ান সংলগ্ন শিবসা নদীতে সুন্দরবন থেকে গোলপাতা বহনকারী ৪ টি কাঠের বোট নিয়ন্ত্রণ হারিয়ে নোঙ্গররত লাইটার জাহাজ অনি-৮ এর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ডুবে যায়।
ফলে নৌকায় থাকা ১২ জন জেলে পানিতে ভাসতে থাকে। দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মাঝিদের সহায়তায় উদ্ধার কার্যক্রম আরম্ভ করে। উদ্ধারকারী দল দ্রুততার সাথে সকল জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট নলিয়ান নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। উদ্ধারকৃত জেলেরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #ডুবি #নদী #নৌকা #শিবসা










হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ 