শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী আটক
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী আটক
মনির হোসেন

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকাযয় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ স্থল বন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল গাড়ীটিকে থামিয়ে তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করে।
তিনি আরও বলেন, আটকৃত ব্যাক্তিরা মোঃ আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩) টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জব্দকৃত গাঁজা, গাড়ী এবং আটককৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়: #কোস্টগার্ড #টেকনাফ










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত 