শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক
কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক
খন্দকার জালাল উদ্দিন::

কুষ্টিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে শিমুল ইসলাম (১৮) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত শিমুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হলুদবাড়ীয়া এলাকার সেন্টু আলীর ছেলে। জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইস্রাফিল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়।
কুষ্টিয়া গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শিমুল ইসলামকে ৭৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিষয়: #কুষ্টিয়া #ডিবি #পুলিশ










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 