শিরোনাম:
●   দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স ●   রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫ ●   ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার ●   সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ●   রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত ●   মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা ●   উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার ●   আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড ●   বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি ●   রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস ২০২৫- বছরের সেরা অপারেটরের স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন, ইএসজি কার্যক্রমও পেয়েছে সম্মাননা
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস ২০২৫- বছরের সেরা অপারেটরের স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন, ইএসজি কার্যক্রমও পেয়েছে সম্মাননা
৪৪১ বার পঠিত
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস ২০২৫- বছরের সেরা অপারেটরের স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন, ইএসজি কার্যক্রমও পেয়েছে সম্মাননা

[ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫]
এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস ২০২৫-  বছরের সেরা অপারেটরের স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন,  ইএসজি কার্যক্রমও পেয়েছে সম্মাননা
ডিজিটাল অন্তর্ভুক্তিকরণে অসামান্য অবদান এবং অনন্য টেলিযোগাযোগ সেবা প্রদান করায় সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ড ২০২৫-এ দুটি পুরষ্কার জিতেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। পুরষ্কার দুটি হচ্ছে ইএসজি ইনিশিয়েটিভ অব দ্যা ইয়ার - বাংলাদেশ ও মোবাইল অপারেটর অব দ্যা ইয়ার – বাংলাদেশ। গ্রামীণফোনের উল্লেখযোগ্য পদক্ষেপ ইন্টারনেটের দুনিয়া সবার (আইডিএস) এবং টেলিযোগাযোগ শিল্পে সেরা সেবা ধরে রাখার জন্য এ দুটি স্বীকৃতি পেয়েছে অপারেটরটি।

বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে দেশের টেলিযোগাযোগ শিল্পে শীর্ষ অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। এর গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি যা দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর সমান। অপারেটরটির টাওয়ারের সংখ্যা ২২ হাজারের বেশি। দেশের ৯৫ শতাংশের বেশি এলাকায় নেটওয়ার্ক বিস্তৃত করেছে অপারেটরটি, যার আওতায় রয়েছে ৯৯ শতাংশ জনগোষ্ঠী। একটি উদ্ভাবন-বান্ধব কোম্পানি হিসেবে, গ্রামীণফোনই ২০২২ সাথে দেশে প্রথম ফাইভজি প্রযুক্তির পরীক্ষা চালিয়েছিল। সেবার মান আধুনিকীকরণের দিকেও নজর দিয়েছে কোম্পানিটি। ’আলো’র মাধ্যমে প্রদান করছে ইউনিফায়েড আইওটি সল্যুশন এবং মাইজিপি অ্যাপের মাধ্যমে প্রদান করছে নিবরচ্ছিন্ন ও সেরা গ্রাহক অভিজ্ঞতা। আর মাইজিপি হয়ে উঠেছে দেশের শীর্ষ সেলফ সার্ভিস অ্যাপ।

গ্রামীণফোনের টেকসই উদ্যোগগুলো শিল্পখাতে মানদণ্ডে পরিণত হয়েছে। বর্তমানে ১ হাজার ২শ’টির বেশি সৌরশক্তিচালিত নেটওয়ার্ক টাওয়ার পরিচালনা করছে কোম্পানিটি। কার্বন নিঃসরণ কমাতে এবং বিদ্যুৎ সমস্যা রয়েছে এমন এলাকায়ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। সৌরশক্তিচালিত নেটওয়ার্ক টাওয়ারগুলো সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

২০২৩ সালের মার্চে চালু হওয়া ইন্টারনেটের দুনিয়া সবার (আইডিএস) উদ্যোগটির লক্ষ্য ডিজিটাল বৈষম্য কমিয়ে আনা। এর আওতায় দেশের ২ হাজার ইউনিয়নে লাখ লাখ গ্রামীণ নারীর ক্ষমতায়ন করছে গ্রামীণফোন। এই প্রকল্পে ডিজিটাল বিশ্বের সাথে গ্রামীণ নারীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আয়োজন করা হয় চেনা পরিবেশ- উঠান বৈঠকের। এসব বৈঠকে পারস্পরিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করে তাদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বৈঠকগুলোতে ডা. তাসনিম জারার সহযোগিতায় স্বাস্থ্যসংশ্লিষ্ট তথ্য ও উপকরণসহ নানা কুইজ, পারস্পরিক কার্যক্রম এবং নারীদের উপযোগী বিভিন্ন কনটেন্ট’র মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয়।

শহরেও স্মার্টফোনের ব্যবহারীর সংখ্যা কম এবং গ্রামীণ এলাকায় তা আরো কম; আর অনলাইন ব্যবহারকারী নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। মোটাদাগে ইন্টারনেট ব্যবহারকারীদের পুরুষ-নারীর অনুপাত ৭০:৩০-এর মতো। নারীদের ডিজিটাল সাক্ষরতা বাড়াতে এবং তথ্য প্রাপ্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে কৌশলগতভাবে কাজ করছে আইডিএস, যাতে তারা অত্যাবশ্যকীয় অনলাইন সেবাগুলো গ্রহণ করেত পারেন। নকিয়া, ঢাকা ব্যাংক ও প্রথম আলোর মতো বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আইডিএসের কার্যক্রমকে আরো জোরদার করেছে যা ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা পুরণে সহায়ক।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “আর্থ-সামাজিক অগ্রগতিতে ইন্টারনেট ও সংযোগের শক্তির ওপর বিশ্বাস করে গ্রামীণফোন। ডিজিটাল অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে আমরা সংকল্পবদ্ধ। এই স্বীকৃতিগুলো গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন, স্থায়ীত্ব এবং সবার জন্য সংযোগ- এসব বিষয়ে আমাদের একাগ্রতার প্রতিফলন। বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে কেউ যেন পিছিয়ে না থাকেন তা নিশ্চিত করতে কাজ করে যাব আমরা।”

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ অর্জনগুলোকে স্বীকৃতি দেয় এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস। এই পুরস্কারগুলো সেই কোম্পানিগুলোকে দেয়া হয় যারা টেলিযোগাযোগ শিল্পে অগ্রগতি ও পরিবর্তন আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। টেলিযোগাযোগ খাতে উৎকর্ষতার মানদণ্ড নির্ধারণে এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি এশিয়ান টেলিকম অ্যাওয়ার্ডস।



বিষয়: #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

টিকটক-ইউটিউব ছেড়ে ফেসবুকে কন্টেন্ট পোস্ট করলে ৩ হাজার ডলার টিকটক-ইউটিউব ছেড়ে ফেসবুকে কন্টেন্ট পোস্ট করলে ৩ হাজার ডলার
ফেসবুকে মাসে ৩ লাখ টাকা আয় করার সুযোগ ফেসবুকে মাসে ৩ লাখ টাকা আয় করার সুযোগ
এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর
ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

আর্কাইভ

---
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প