রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে নদীর পাড় থেকে লাশ উদ্ধার
মাধবপুরে নদীর পাড় থেকে লাশ উদ্ধার
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের সোনাই নদীর পাড়ে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবু কালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের পুত্র।
পুলিশ সুত্রে জানায়, শনিবার সন্ধ্যায় আবু কালাম ঘর থেকে বের হবার পর তাকে খোজে পাওয়া যাচ্ছিল না। তার পরিবার রবিবার সকালে জানতে পারে পার্শ্ববর্তী গ্রাম সোনাই নদীর পাড়ে গাছের ডালের সাথে আবু কালাম এর গলায় ফাঁস লাগানা ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আবু কালাম স্থানীয় শিল্প কারখানায় শ্রমিক হিসাব কর্মরত ছিল। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিষয়: #উদ্ধার #নদী #পাড় #মাধবপুর #লাশ










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 