শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিরাপত্তা ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত
নিরাপত্তা ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্যতম সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কনসার্টটির। কিন্তু হঠাৎ করেই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
এ প্রসঙ্গে আয়োজকরা জানান, দেশের বর্তমান নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এ গানের আসর। তবে খুব শিগগিরই নতুন তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।
এই কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস। কনসার্টে আরও গান গাওয়ার কথা রয়েছে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।
প্রসঙ্গত, জুলাই অভুথ্থানে যারা নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেসব দেশীয় শিল্পীদের নিয়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট। খুব শিগগরিই কনসার্টটির নতুন তারিখ জানাবেন আয়োজক কর্তৃপক্ষ।
বিষয়: #আন্দোলন #ইস্যু #কনসার্ট #ছাত্র #নিরাপত্তা #বৈষম্যবিরোধী #স্থগিত










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 