বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেন্টমার্টিন দ্বীপের ৩ রিসোর্টের আগুন নিয়ন্ত্রনে আনতে ভূমিকা রাখল কোস্টগার্ড
সেন্টমার্টিন দ্বীপের ৩ রিসোর্টের আগুন নিয়ন্ত্রনে আনতে ভূমিকা রাখল কোস্টগার্ড
মনির হোসেন ::

সেন্টমার্টিন দ্বীপে পশ্চিম বিচ সংলগ্ন রিসোর্টসমূহের আগুন নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করেছে কোস্টগার্ড।
১৫ জানুয়ারি বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ১৫ জানুয়ারি বুধবার রাত ২ টা ৩০ মিনিটে জরুরী সেবা ৯৯৯ থেকে স্টেশন কমান্ডার, কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনকে পশ্চিম বিচ সংলগ্ন বীচ ভ্যালি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে বিসিজি স্টেশন সেন্টমার্টিন এর অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের কার্যক্রম আরম্ভ করে। উক্ত অগ্নিকাণ্ডে বীচ ভ্যালি ইকো রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও সায়রী ইকো রিসোর্ট এর রিসিপশন এবং কিংশুক রিসোর্ট এর বীচ সাইটের কিছু অংশ পুড়ে যায়। অবশেষে আনুমানিক ভোর ৫ টা ৩০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও স্থানীয় জনসাধারনের সম্মিলিত প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা যায়, বীচ ভ্যালি রিসোর্টের উত্তর পাশে সায়রী ইকো রিসোর্টের রিসিপশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং সোলার প্যানেল হতে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট ৩ টির পর্যটক এবং স্থানীয় জনগণের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়: #আগুন #দ্বীপ #রিসোর্ট #সেন্টমার্টিন










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 