বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত
চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামস্থ বানৌজা নির্ভীক ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্স কমান্ড এর অধীনে ডাইভিং এন্ড স্যালভেজ গ্রুপের তত্ত্বাবধানে ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ ১৪ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমডোর সোয়াড্স কমান্ড কমডোর মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
‘সমন্বয়ে সুরক্ষা নিশ্চিত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ কর্মশালা এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি শাখার সদস্যগণ বিভিন্ন সরকারি এবং বেসরকারি অংশীদার সংস্থাসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডাইভিং ও স্যালভেজ বিষয়ে অধিকতর জ্ঞান লাভ করে। যা দেশ ও দেশের বাইরে যে কোন দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়ক ভূমিকা পালন করবে। উক্ত কর্মশালায় নৌবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফে›স, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং নৌ পুলিশসহ বিভিন্ন বেসরকারি স্যালভেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি শাখার সদস্যরা দেশের গন্ডি পেরিয়ে জাতিসংঘ মিশনসহ আন্তর্জাতিক পরিমÐলে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে উদ্ধার, স্যালভেজ ও ডুবুরি কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।
বিষয়: #চট্টগ্রাম #নৌবাহিনী #বাংলাদেশ










বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার। 