বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সেন্টমার্টিনে ৩টি রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে
নৌবাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সেন্টমার্টিনে ৩টি রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক :

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ০২০০ ঘটিকায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ সদস্যদের সাথে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেন্টমার্টিনে ৩ টি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়।
নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এর মাধ্যমে প্রায় ৩ ঘন্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টসমূহে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে। উলেখ্য যে, বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্যরা অগ্নি নির্বাপনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে অগ্নি নির্বাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই সুবাদে, দেশের মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত সেন্টমার্টিনে অগ্নি নির্বাপনসহ যে কোনো দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনী স্থানীয় বাসিন্দাদের সর্বদা সহায়তা করে আসছে।
বিষয়: #অন্যান্য #আগুন #নিয়ন্ত্রণ #নৌবাহিনী #প্রচেষ্টায় #রিসোর্ট #সংস্থা #সম্মিলিত #সেন্টমার্টিন










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 