বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক
ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক
মনির হোসেন

কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার ১৩ নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ একজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে।
আটক সন্ত্রাসীর নাম রায়হান জামিল শুভ (২৬)। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা ও স্টীলের পাইপ। এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করা হতো।
৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন,দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ২টা হতে ভোর ৫ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক দল ভোলা জেলার সদর উপজেলার ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র (রামদা), ১টি চাইনিজ ছুরি এবং ৬টি স্টীল এর পাইপসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপশন
কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রায়হান জামিল শুভকে আটক করেছে।
বিষয়: #অভিযান #আগ্নেয়াস্ত্রসহ #আটক #কোস্টগার্ড #চিহ্নিত #দেশীয় #ভোলা #সন্ত্রাসী










পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী 