মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » আত্রাইয়ে গোয়াল ঘর থেকে ৫টি গরু-ছাগল চুরি
আত্রাইয়ে গোয়াল ঘর থেকে ৫টি গরু-ছাগল চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত গভীর রাতে উপজেলার চকবলরাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফ্ফর হোসেনের গোয়াল ঘর থেকে গরু-ছাগলের চুরির এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৃহকর্তা মোজাফ্ফর হোসেন জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে তাল দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর রাত অনুমান ১টা নাগাদ ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু-ছাগল দেখে আবারো ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরি করে নিয়ে গেছে। গরু-ছাগলের দাম আনুমানিক ছয় লক্ষাধীক টাকা হবে বলে জানিয়েছেন মোজাফ্ফর হোসেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা মোজাফ্ফর হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গরু-ছাগল উদ্ধার এবং জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়: #আত্রাই #গরু #গোয়াল #চুরি #ছাগল










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 