বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ছিনতাইয়ের চব্বিশ ঘণ্টা মধ্যে অটোরিকশা সহ ছিনতাইকারী গ্রেপ্তার
মাধবপুরে ছিনতাইয়ের চব্বিশ ঘণ্টা মধ্যে অটোরিকশা সহ ছিনতাইকারী গ্রেপ্তার
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই সিএনজি অটোরিকশাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ মো: কাইয়ুম হোসেন বাবু (২১) নামে এক যুবককে গ্রেফতার করেন। সে পরমানন্দপুর গ্রামের সিরাজুল ইসলাম এর পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে মুখোশপরা তিন ছিনতাইকারী ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের গোয়াসনগর ব্রীজের নিকট সিএনজি অটোরিকশা চালক নূরুল ইসলাম সুজন এর হাত পা ও মুখ বেধে মারধর করে ব্রীজের নিচে ফেলে সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে মাধবপুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসে গোংরানির শব্দ শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ খবর নিয়ে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ছিনতাইকারীদের একজন মো: কাইয়ুম হোসেন বাবু’র পরমানন্দপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করেন। ছিনতাইয়ের সাথে জড়িত অপর দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।##
বিষয়: #চব্বিশ #ছিনতাই #মাধবপুর










আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা
আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন
বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী
বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন
