শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প চুয়াডাঙ্গার ১৫০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন
প্রথম পাতা » Draft » ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প চুয়াডাঙ্গার ১৫০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন
৩১৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প চুয়াডাঙ্গার ১৫০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন

[ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪] ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগের আওতায় কৃষি উদ্যোক্তাদের জন্য ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আসা হয়েছে। এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদরের শহীদ আবুল কাশেম সড়কের হোটেল শহীদ প্যালেসে আজ (২৬ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে জেলার চারটি উপজেলার ১৫০ জন কৃষি-উদ্যোক্তা অংশ নেন।
ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প  চুয়াডাঙ্গার ১৫০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি পিএলসি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় এবার ৫৫তম জেলায় এই কর্মসূচি আয়োজিত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক; চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দা; চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন; জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ও ইউসিবি পিএলসি’র চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. তৌহিদুজ্জামান।

এ বিষয়ে ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। আমাদের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি, এটি দেশের জিডিপিতে অবদান রাখছে এমন প্রধান খাতগুলোর মধ্যে অন্যতম। আধুনিক কৃষি পদ্ধতি ও নানারকম অর্থায়নের উপায় সম্পর্কে তাদের সচেতন করে তোলার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি পিএলসি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ রোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহদান, বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রাংশ বিতরণ প্রভৃতি।



বিষয়: #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার