বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু ॥ আহত-৫
দৌলতপুরে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু ॥ আহত-৫
খন্দকার জালাল উদ্দীন :

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারী চালিত পাখিভ্যান ও শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষে বেগুনা খাতুন (৭০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বেগুনা খাতুন উপজেলার গরুরা মিস্ত্রীপাড়ার আবুল হোসেনের স্ত্রী। এছাড়া পাখি ভ্যানে থাকা চালক সহ আরো ৫ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে আহতরা।
ঘটনাটি ৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রাগপুর পশ্চিমপাড়া ফুটবল মাঠের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভ্যানের যাত্রী বৃদ্ধা ছানুয়ারা বলেন, আমরা প্রায়ই মরিচ ক্ষেতে মরিচ তোলার কাজে যায়, যা আমাদের সংসার চালাতে সাহায্য করে। মরিচ তোলা শেষে পাখি ভ্যানে পাঁচজন বাড়ি ফিরছিলাম প্রাগপুর পশ্চিম পাড়া ফুটবল মাঠের কাছে ভ্যানটি পৌঁছালে বিপরিত দিক থেকে আশা শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ঘটনায় ভ্যানচালক সহ আমরা পাঁচজন যাত্রী আহত হয়। এরমধ্যে বেগুনা খাতুন নামে এই মহিলাটি মারাত্মক যখম হয়, এলাকাবাসী উদ্ধার করে বেগুনা খাতুনকে রাজশাহী মেডিকেলে পাঠালে রাত ১০টার দিকে মৃত্যু হয়। এদিকে আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মুক্তারুজ্জান মুন্টু বলেন, মাঠে মরিচ তুলে পাখিভ্যানে বাড়ী ফেরার সময় প্রাগপুর পশ্চিম পাড়ায় ফুটবল মাঠের কাছে স্টিয়ারিংয়ের ধাক্কায় ভ্যান চালক সহ সব যাত্রী আহত হয় এরমধ্যে বেগুনা খাতুন নামে বৃদ্ধা মারাত্বক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠালে রাত দশটার দিকে সে মারাগেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #একজন #গাড়ি #দৌলতপুর #ধাক্কা #মৃত্যু #স্টিয়ারিং










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 