মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর মঙ্গলবার ভোলা জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযানে ভোলা জেলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হাকিম মাহমুদ’কে অনুসরণ করে তাকে ভোলা সংলগ্ন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়ন সড়ক থেকে আটক করা হয়।
পরবর্তীতে আটকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা হতে গাজা, দেশীয় বন্দুক (পাইপ গান), ককটেল, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উলেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল ও অভিযান চলমান থাকবে।
বিষয়: #অভিযান #নৌবাহিনী #পরিচালিত #যৌথ




জামায়াতই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে দাবি বিএনপি নেতার
আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস
ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করা হবে: তারেক রহমান
তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা
জাতীয় ঐক্য আমাদের শক্তি, দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে
দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
বিএনপি ও তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন যারা
