মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আসামী হাবিবুরকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আসামী হাবিবুরকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

গত ২৮ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জের জগন্নাতপুর থানার ইনাতগঞ্জ পূর্ব বাজার নামক স্থানে কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল অনুমান ৪টার সময় হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে (সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার গত ২ নভেম্বর এফআইআর নং ২/১৫০, ধারা:১৪৩ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭ /৩০২ /১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার লতিবপুর গ্রামের লিলফর মিয়ার পুত্র হাবিবুর রহমান (২২)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #প্রবাসী #মামলা #সোহান #সৌদি #হত্যা










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 