মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী বাসে বিজিবি তল্লাশি চালায়ে দেড় কোটি টাকা মূল্যের ৯ বোতল বিষ উদ্ধার
দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী বাসে বিজিবি তল্লাশি চালায়ে দেড় কোটি টাকা মূল্যের ৯ বোতল বিষ উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন:

কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কোটি টাকা মূল্যের ৯ বোতল সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
জেলার মিরপুর উপজেলার শিমুলতলা এলাকা থেকে এ বিষ উদ্ধার করা হয়। রাত ১১টায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ২৮ অক্টোবর সোমবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী আল আমিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় শিমুলতলা এলাকা থেকে মালিক বিহীন ২৫ মিলি লিটার বোতলের ৯ বোতল বিষ উদ্ধার করে । উদ্ধার করা বিষের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
বিষয়: #কুষ্টিয়াগামী #তল্লাশি #দৌলতপুর #বাস #বিজিবি










হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
আদালতে যাওয়ার সময় কবিরপুর পয়েন্টে পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬জন
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানাল জাপান
