শুক্রবার ● ২৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে পুলিশের হাতে ২২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার এক
নবীগঞ্জে পুলিশের হাতে ২২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার এক
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ২২৫ পিস ইয়াবা সহ সবুজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাত অনুমান ৪টার সময় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের রামলু গ্রামের লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া (৩২)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেনের দিকনির্দেশনায় গোপন সংবাদ এর ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই স্বাধীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সবুজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সবুজ মিয়াকে হবিগঞ্জ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিষয়: #নবীগঞ্জ #পুলিশ










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 