বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে মাধবপুরে মশাল মিছিল
রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে মাধবপুরে মশাল মিছিল
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ ও ৫ দফা দাবি বাস্তবায়নে মাধবপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধার ৭ টার দিকে মাধবপুর উপজেলা সদরে মশাল মিছিলে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন। এ-সময় মশাল মিছিলটি উপজেলা শহরের অলিগলি, মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান, ইমন খান, মাসুম মিয়া,বোরহান উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ইমন, সহ অনেকেই।
বিক্ষোভ সমাবেশে ছাত্র নেতারা বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসররা দেশে এখনো সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখনো মাঠে রয়েছে। দেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবেনা।তাই সরকারের কাছে আমাদের দাবি ৫ দফা অনতিবিলম্বে মেনে নিন। অন্যথায় ছাত্রজনতা আরো রক্ত দিতে প্রস্তুত আছে।
বিষয়: #দাবি #পদত্যাগ #মশাল #মাধবপুর #মিছিল #রাষ্ট্রপতি










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 