সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » পুলিশ-সেনাবাহীনির পৃথক অভিযান আত্রাইয়ে বিষ্ফোরক মামলার আসামীসহ তিনজন গ্রেফতার ১০২৫পিস এ্যাম্পুল উদ্ধার
পুলিশ-সেনাবাহীনির পৃথক অভিযান আত্রাইয়ে বিষ্ফোরক মামলার আসামীসহ তিনজন গ্রেফতার ১০২৫পিস এ্যাম্পুল উদ্ধার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাই থানাপুলিশ ও সেনাবাহীনি পৃথক অভিযান চালিয়ে বিষ্ফোরক মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এসময় ১০২৫পিস এ্যাম্পুলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, সোমবার সকালে থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচুপুর গ্রামের মৃত গনি প্রামানিকের ছেলে আহাদ আলী (৫২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন হোসেন (২০) গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,গত ৬অক্টোবর বিহারীপুর গ্রামের আব্দুল মজিদের দায়েরকৃত বিষ্ফোরক মামলায় জরিত থাকার সন্দেহে আহাদ ও সুমনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রোববার সন্ধায় উপজেলার রেলষ্টেশন এলাকায় একটি ফার্মেসির দোকানে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ১০২৫পিস এ্যাম্পুলসহ আটক করা হয়। আটক রিফাত নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। আটক রিফাতের বিরুদ্ধে রোববার রাতেই আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি সাহাবুদ্দীন।
বিষয়: #পুলিশ #সেনাবাহীনি










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 