বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক
মনির হোসেন

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কাটাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৩টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।
আটকরা হলেন-মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭)।
১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগন ও জনসাধারণদের জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কম মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায়। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ২টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, র্যাব সিপিসি-০১ এবং টেকনাফ পুলিশ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন কাটাবুনীয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭) কে ২৩ টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #টেকনাফ










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 