মঙ্গলবার ● ১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরন
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরন
কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে ছাত্র জনতার আন্দোলনে বিস্ফোরক ব্যবহার সহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও হত্যার দুইটি মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে, পুন: গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরন করা হয়।
সোমবার ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার।
বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে তাকে পুলিশ গ্রেফতার করে। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এর পর ঠাকুরগাঁও রোডের ঘটনায় দুই জন বাদী হয়ে তার নামে দুইটি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেফতার ছিল তাই হত্যার দুইটি মামলায় আজকে তাকে পুনঃগ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য- গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় ৪ জন নিহতের ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামী করে গত ২১ আগস্ট রাতে সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২শ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন।
একই ঘটনায় ২ সেপ্টেম্বর সদর উপজেলার হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি মামল দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
বিষয়: #ঠাকুরগাঁও




ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাতকে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-কলিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
