বুধবার ● ২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে পানিতে ডুবে ৪ মাসের এক শিশুর মৃত্যু!
নবীগঞ্জে পানিতে ডুবে ৪ মাসের এক শিশুর মৃত্যু!
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জে পানিতে ডুবে ৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর) সকাল ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গর ইউনিয়নে ইমামবাড়ী বাজারের সংলগ্ন চরগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সে নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়াভাঙ্গর ইউনিয়নের ইমামবাড়ি বাজারস্থ চরগাঁও গ্রামের মো: আওলাদ মিয়ার ৪ বছরের শিশু কন্যা মোছাঃ তাহমিদা আক্তার মিম।
এ ব্যাপারে শিশুর পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা জানান, মোছাঃ তাহমিদা আক্তার মিম ঘরে খেলাধুলা করছিলো। এর মধ্যে তাহমিদা আক্তার সকলের অগোচরে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। এতে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর হঠাৎ তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, ঘরের পার্শ্বে পুকুরের পানিতে আংশিক, বাকি দেহ খানিকটা উপরে পড়া অবস্থায় আমরা তাকে উদ্ধার করি। এবং লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিষয়: #নবীগঞ্জ










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 