মঙ্গলবার ● ১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাঃ আসাদ হোসাইন গ্রেফতার
নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাঃ আসাদ হোসাইন গ্রেফতার
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে:

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় এএসআই মোঃ ওয়াশিমের নেতৃত্বে ও হবিগঞ্জ সদর থানার পুলিশের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী কালীরভাঙ্গা ইউনিয়নের মৃত ইলিয়াছ হোসেন এর পুত্র ডাঃ আসাদ হোসাইন।
১২৯০/২২ মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজা ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এবং দায়রা নং-৩১১/২২ মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭)কে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের পর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
বিষয়: #নবীগঞ্জ










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 