শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক
২৭৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক

স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক
উইন্ডফ্রি এসি’র দুর্দান্ত সব ফিচার নিয়ে জানতে চলে আসুন স্যামসাং ও ইলেক্ট্রা’র অভিনব এই আয়োজনে

[ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৪] স্যামসাং ইলেক্ট্রনিকস ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হল উইন্ডফ্রি এয়ার কন্ডিশনার এক্সপেরিয়েন্স জোন। স্যামসাংয়ের নিজস্ব উইন্ডফ্রি প্রযুক্তির অভিনব সব ফিচার নিয়ে বিস্তারিত জানার মাধ্যমে গ্রাহকদের এয়ার কন্ডিশনিংয়ের ভবিষ্যতে ঢুঁ মারার সুযোগ করে দিয়েছে এ আয়োজন। গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট, উত্তরার সেক্টর ৪ ও মিরপুর ১ -এর ৬ দারুস সালাম রোডের স্যামসাং-ইলেক্ট্রা শোরুমগুলোতে স্থাপন করা হয়েছে এক্সপেরিয়েন্স জোনগুলো।

বেশিরভাগ এসির ফিচার পণ্য বা ব্র্যান্ড-কেন্দ্রিক। ফলে, বাজারের অন্যান্য আধুনিক অ্যাপ্লায়েন্সের চাইতে এসির ফিচারগুলো নিয়ে ভালো মত জানা কিছুটা কঠিন মনে হতে পারে। আর এ সমস্যা দূর করতেই স্যামসাং ও ইলেক্ট্রা যৌথভাবে এক্সপেরিয়েন্স জোন স্থাপনের উদ্যোগ নেয়, যাতে গ্রাহকেরা সরাসরি উইন্ডফ্রি প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। ২৩ হাজার মাইক্রো এয়ার-হোলের মাধ্যমে ঠান্ডা বাতাসকে মৃদু এবং সমানভাবে ছড়িয়ে দেয় স্যামসাংয়ের উদ্ভাবনী এই প্রযুক্তি। তাই, অস্বস্তিকর ঠান্ডা বাতাস সরাসরি গায়ে না লাগার ফলে অস্বস্তিকর কোন অনুভূতিও তৈরি হয় না। উইন্ডফ্রি এসি ঘরজুড়ে আরামদায়ক পরিবেশ তৈরি করে। ৭৭ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চয় করা এই প্রযুক্তি শুধুমাত্র স্বস্তি ও কার্যকারিতা প্রদানেই সীমাবদ্ধ নয়।

বাজারে নতুন এই এসিগুলোতে টুইন ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর ব্যবহার করেছে স্যামসাং। এর মাধ্যমে জোরালো শব্দ বা বাড়তি বিদ্যুৎ বিলের ঝামেলা ছাড়াই দ্রুততর সময়ে ঠান্ডা হবে রুম। এছাড়াও এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত বেশ কিছু স্মার্ট ফিচার। ওয়াইফাই সংযোগ সুবিধা সম্পন্ন এসিগুলো মোবাইলের স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই সাথে ভয়েস কমান্ড অর্থাৎ মৌখিক নির্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রণ সুবিধা বাজারে স্যামসাংয়ের নতুন এসিগুলোকে রীতিমতো অনন্য অবস্থান দিয়েছে।

স্যামসাং ইলেকট্রনিক্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “গ্রাহকদের ব্যস্ত দিনগুলোতে স্বস্তি দিতে তৈরি করা হয়েছে আমাদের উইন্ডফ্রি এসি। প্রযুক্তির নতুনত্ব সরাসরি অনুভব করতে চান গ্রাহকেরা। তাদের এই চাহিদা পূরণ করতেই আমরা ইলেক্ট্রার অংশীদারিত্বে এ এক্সপেরিয়েন্স জোনগুলো চালু করেছি। এটি স্যামসাংয়ের উদ্ভাবনের ধারাবাহিক প্রচেষ্টারও প্রদর্শন।”

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের প্রোডাক্ট হেড মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “স্যামসাংয়ের অংশীদারিত্বে দেশের প্রথম উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন চালু করতে পেরে আমরা আনন্দিত। এক্সপেরিয়েন্স জোনগুলো ঘুরে দেখার মাধ্যমে এই অসাধারণ উইন্ডফ্রি প্রযুক্তি সম্পর্কে জানতে গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছি। এতে করে ব্যবহারকারী-কেন্দ্রিক ও পরিবেশবান্ধব এয়ার কন্ডিশনারের ভবিষ্যতের এক ঝলক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

এছাড়া ইলেক্ট্রা শোরুম থেকে স্যামসাংয়ের উইন্ডফ্রি এই এসি’টি কিনলে উপহার ও ক্যাশব্যাক রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এসি’টির ক্রয়মূল্য ৮৪,৯০০ টাকা থেকে শুরু।



বিষয়: #


তথ্য-প্রযুক্তি এর আরও খবর

দীর্ঘদিনের গ্রাহকদের স্বীকৃতি দিতে ‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক দীর্ঘদিনের গ্রাহকদের স্বীকৃতি দিতে ‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক
বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স
দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক